মে ২০, ২০২৬, ০৩:০৫ পিএম
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমের ওমরাহ পালনের সময়সূচি ঘোষণা করেছে। নতুন এই সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে ওমরাহ ভিসাধারীরা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন। এর ঠিক আগের দিন ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে।বিদেশ থেকে আগত যাত্রীদের সমন্বিত সেবা দিতেই নতুন এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের মধ্যে প্রাথমিক চুক্তির কাজ শুরু হয়েছিল গত ৪ মার্চ। এরপর ৩০ মার্চ ওমরাহ ও জিয়ারাহ ফোরাম এবং প্রাথমিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী মৌসুমের প্রস্তুতি নিয়ে গত ৫ মে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশি এজেন্টদের যোগ্যতা যাচাই ও চূড়ান্ত চুক্তির কাজ ১১ মে শেষ করেছে কর্তৃপক্ষ।
ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠানের প্যাকেজ প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৭ সালের ৯ মার্চ ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন নির্ধারণ করা হয়েছে। একই বছরের ২৩ মার্চ হবে সৌদি আরবে প্রবেশের শেষ সময় এবং ৭ এপ্রিলের মধ্যে সব যাত্রীকে দেশটি ত্যাগ করতে হবে। উন্নত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ করতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন