শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পবিত্র ঈদে মিলাদুন্নবী কবে, জানাল ইসলামিক ফাউন্ডেশন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৮:৩৩ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী কবে, জানাল ইসলামিক ফাউন্ডেশন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বৃহস্পতিবার বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। 

আগামী শনিবার থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।