আগস্ট ২০, ২০২৬, ০৯:৪১ এএম
জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর নৈকট্য লাভে পাঁচ ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নেই। একজন সচেতন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি, আত্মশুদ্ধি ও জীবনে বরকত অর্জনের মূল চাবিকাঠি। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ।আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো।
ফজর শুরু হয় ভোর চারটা ১৭ মিনিটে। জোহরের ওয়াক্ত শুরু দুপুর ১২টা ৫ মিনিটে। আসরের সালাত শুরু হবে বিকাল চারটা ৩৭ মিনিটে। মাগরিবের ওয়াক্ত শুরু সন্ধ্যা ছয়টা ৩৪ মিনিটে এবং এশার নামাজ শুরু হবে সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। চট্টগ্রামের জন্য ঢাকার সময়ের সাথে পাঁচ মিনিট বিয়োগ করতে হবে এবং সিলেটের জন্য ছয় মিনিট বিয়োগ করতে হবে।
খুলনার ক্ষেত্রে ঢাকার সময়ের সাথে তিন মিনিট, রাজশাহীর ক্ষেত্রে সাত মিনিট, রংপুরের ক্ষেত্রে আট মিনিট এবং বরিশালের ক্ষেত্রে এক মিনিট যোগ করে নিতে হবে। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো নামাজ আদায়ের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন