শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে সেমিফাইনালে ইন্টার মায়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১০:২৬ এএম

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে সেমিফাইনালে ইন্টার মায়ামি

বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। দুর্দান্ত জয়ের দিন গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি।এই জয়ের মাধ্যমে চার গোলে নাশভিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল ইন্টার মায়ামি।

এখন তারা কনফারেন্স সেমিফাইনাল খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে।চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মেসির আধিপত্য ছিল।প্রথম গোল: নাশভিলের কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি

দ্বিতীয় গোল: প্রথমার্ধের শেষদিকে জর্দি আলবার লম্বা করে বাড়ানো বল থেকে ব্যাক পাসে সুযোগ পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।অ্যাসিস্ট ও মাইলফলক: দ্বিতীয়ার্ধে মায়ামির বাকি দুই গোলই করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলেন্দে প্রথম গোলটি করেন জর্দি আলবার সহায়তায়।

এরপর দুই মিনিট পরই আলেন্দে নিজের দ্বিতীয় গোলটি পান আর্জেন্টাইন অধিনায়কের চিপ করে বাড়ানো বল থেকে। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।কনফারেন্স ফাইনালে ওঠার লড়াই ২২ বা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।