বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০২:৫০ পিএম

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ডাক পেয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দলে এই চমক দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মাধ্যমেই শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটারের রেকর্ড ভাঙার পথে তিনি।

রেকর্ডটি এখন শচীন টেন্ডুলকারের দখলে।আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেই বৈভব হবেন ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ১৯৮৯ সালে শচীন টেন্ডুলকার ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। 

বৈভবকে ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে এখন ব্যাপক আলোচনা চলছে। এই সিরিজের জন্য ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব।বিশ্বকাপজয়ী দলের সদস্য সূর্যকুমার যাদবকে এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। 

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে আরও আছেন তিলক ভার্মা, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী ও প্রিন্স যাদবও দলে জায়গা পেয়েছেন।

ভবিষ্যতের তারকা হিসেবে বৈভবের দিকেই এখন সবার নজর।আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি দ্রুত জাতীয় দলে জায়গা করে নিলেন। মাঠে নিজের প্রতিভা প্রমাণ করতে পারলে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে পারে।