জুন ৭, ২০২৬, ১২:৩৫ পিএম
ফুটবল বিশ্বে দীর্ঘদিনের আলোচনা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। কে সেরা—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় দুই পক্ষ দ্বন্দ্বে লিপ্ত হন। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এই বিতর্কের বদলে তাদের খেলার ধরনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করলেও রোনালদো তার আদর্শ।এমবাপ্পে মনে করেন, এই দুই কিংবদন্তির তুলনা করা কঠিন। তিনি বলেন, তারা আসলে একেবারেই ভিন্ন ধরনের ফুটবলার। তাদের তুলনা হয় না।
তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে আরও আকর্ষণীয় করেছে এবং খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এমবাপ্পের মতে, রোনালদোর প্রতিভা নেই কিংবা মেসি পরিশ্রম করেননি—এসব কথা যারা বলেন, তারা প্রতিদিনের অনুশীলনের কঠোরতা সম্পর্কে জানেন না।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তার ছোটবেলার স্বপ্ন ছিল। বার্সেলোনার সমর্থকদের বাইরে অনেক ফুটবলপ্রেমীর কাছে রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ও প্রিয় ক্লাব। সেই ক্লাবের মাহাত্ম্য তাকে আবেগাপ্লুত করে। ম্যানচেস্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে করা হ্যাটট্রিকটিকে তিনি ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে দেখেন।
বিশ্বকাপে নেইমার ও রোনালদোর মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রোনালদোর জন্য এটি সম্ভবত শেষ বিশ্বকাপ হতে পারে। তাই এই মহারণের সুযোগ হাতছাড়া করতে চান না ফরাসি এই তারকা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন