বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল দলে বড় পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১১:৪৬ এএম

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল দলে বড় পরিবর্তন

ব্রাজিল ফুটবল দল

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রাজিল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রাইটব্যাক ওয়েসলি। তার পরিবর্তে মিডফিল্ডার এদেরসনকে দলে ডাকা হয়েছে।

মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে উরুতে চোট পান ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয় ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে ওয়েসলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার জায়গায় আসা ২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তিনি তিনটি ম্যাচ খেলেছেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তবে তিনি এদেরসনের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন।বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।