জুলাই ২০, ২০২৬, ১২:৩৪ এএম
বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আগে স্পেন জিতেছিল ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল। তারা কি পারবে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে?ফাইনালের আগে স্পেনের জন্য এটি একটি ইতিবাচক পরিসংখ্যান।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে বিশ্বজয়ের আগে তারা ইউরোপের সেরার মুকুট জিতেছিল। ২০২৪ সালের ইউরো ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল। এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে সেই সোনালি ইতিহাস। বর্তমান দলটি বেশ ফর্মে আছে। ইংল্যান্ডকে হারানোর সেই আত্মবিশ্বাস নিয়েই তারা আজ মাঠে নামছে আর্জেন্টিনার বিপক্ষে।
লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম হাইভোল্টেজ লড়াই। স্পেন ও আর্জেন্টিনা উভয় দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত। এই ম্যাচে যারা জয়ী হবে, তারাই বিশ্ব ফুটবলের নতুন রাজত্ব দখল করবে।এখন দেখার বিষয়, স্পেন কি ২০১০ সালের মতো ইতিহাস গড়তে পারে, নাকি আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে সফল হয়। ফুটবলের এই মহাকাব্যিক লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন