আগস্ট ২১, ২০২৬, ১০:৫৩ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচ ভেন্যু ম্যাকাইতে গতকাল শেষ দিনের মতো ঘাম ঝরিয়েছে টাইগাররা। তবে এর আগে অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল।তামিম ও মুশফিকের ইনজুরি নিয়ে দলের বর্তমান পরিস্থিতি পরিষ্কার করেছেন অধিনায়ক।
আজ সকালে আঙুলে স্ক্যান করিয়েছেন তানজিদ হাসান তামিম। স্ক্যানের পর তাকে নেটে ব্যাটিং করতেও দেখা গেছে। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ইনজুরির অবস্থাও সন্তোষজনক বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি জানান, মুশফিক সুস্থ আছেন এবং তামিমও আজ ব্যাট করেছেন। সবকিছু ঠিক থাকলে ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তামিমের খেলা নিয়ে পুরোপুরি আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, মেডিকেল দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সকাল পর্যন্ত দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলের বিকল্প সব অপশন খোলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ম্যাকাইয়ের উইকেটে বোলাররা বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন শান্ত। বাতাসে বল সুইং করার সুযোগ থাকায় বোলাররা নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন