শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

মেসি-ইয়ামালের লড়াইয়ের তারিখ জানাল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:৫৫ এএম

মেসি-ইয়ামালের লড়াইয়ের তারিখ জানাল ফিফা

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে হয়ে থাকে ফিনালিসিমার লড়াই। সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার। ফিফা আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের তারিখ ঘোষণা করেছে।ফিফা জানিয়েছে, আগামী বছর তথা ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় এই ফিনালিসিমা অনুষ্ঠিত হবে।

ম্যাচটি হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে।এই লড়াইয়ে ফুটবল বিশ্বের চোখ থাকবে দুই প্রজন্মের দুই তারকার দ্বৈরথের দিকে— অভিজ্ঞ লিওনেল মেসি এবং স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামাল। ইয়ামাল মুখোমুখি হবেন তার শৈশবের আইডল লিওনেল মেসির। ফুটবলবিশ্ব এখনই এই লড়াইকে বলছে ‘মেন্টর বনাম মাস্টারপিস’।

ফিফা জানিয়েছে, ফিনালিসিমাকে ঘিরে বিশ্বকাপ ফাইনালের মতো জমকালো উৎসবমুখর পরিবেশের আয়োজন করা হবে। খেলোয়াড়দের আগমন, উন্মুক্ত প্রশিক্ষণ সেশন, সাংবাদিক সম্মেলন— সবই থাকবে জাঁকজমকপূর্ণভাবে। এই ম্যাচে স্পেন খেলবে তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে, আর আর্জেন্টিনা নামবে কালো কিটে।