শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ফিক্সিংয়ের অভিযোগে ১৭ রেফারি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১২:২৯ পিএম

ফিক্সিংয়ের অভিযোগে ১৭ রেফারি গ্রেপ্তার

বড় ধরনের জুয়ার কেলেঙ্কারিতে টালমাটাল তুরস্কের ফুটবল অঙ্গন। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির প্রসিকিউটররা, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি এবং শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে ভোরে সমন্বিত অভিযানে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে।

রেফারিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে—‘দায়িত্বের অপব্যবহার’ ও ‘ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা’।ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসার সাবেক মালিক ফাতিহ সারাচ।এই কেলেঙ্কারি সামনে আসার আগে, গত সপ্তাহে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে। সরকারি তদন্তে দেখা গেছে, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট আছে!

তদন্তে আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে:

  • ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন।

  • এদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

  • একজন রেফারি পাঁচ বছরে ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন বলে জানা গেছে।