শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

শীত-কুয়াশা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:১৩ পিএম

শীত-কুয়াশা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

সারা দেশে আগামী ৫ দিনের তাপমাত্রার ওঠানামা এবং কুয়াশার পরিস্থিতি নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে।

 আগামী কয়েক দিন দেশের তাপমাত্রা কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার চিত্র: মঙ্গলবার (২৩ ডিসেম্বর): আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর): নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর): সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।শুক্রবার (২৬ ডিসেম্বর): কুয়াশার দাপট বজায় থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।