শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:১১ এএম

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। শনিবার ভোর থেকেই শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল। কুয়াশায় ঢাকা স্নিগ্ধ সকাল জানিয়ে দিচ্ছে—শীত এসে গেছে দরজায়।

ভোরের আলো ফুটলেও ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। এই সময় মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের দেখা গেছে, আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দুতে ঝলমল করছে সূর্যের ম্লান আলো।

শীতের আগমনী হাওয়ায় খেজুর গাছ কাটায় ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে খেজুর রস এবং ভাপা পিঠার বিক্রি। পাখির কিচিরমিচিরে মুখর শ্রীমঙ্গলের সকাল জানিয়ে দিচ্ছে—এসেছে স্নিগ্ধতার মৌসুম।