মোস্তাফিজুর রহমান
নভেম্বর ১৩, ২০২৫, ০২:২৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে টেপা পদুমশহর ব্লকে নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে চলতি রোপা আমন মৌসুমে ধানের গড় উৎপাদন নির্ণয়ের কাজ সম্পন্ন করা হয়।
নমুনা শস্য কর্তন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মামুনুর রশীদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান।
এছাড়া স্থানীয় কৃষকদের মধ্যে আব্দুল কুদ্দুস খান, নুরুল ইসলাম সরকার, আজাদুল ইসলাম ও দুলাল হোসেন অংশ নেন।কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া এবং সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এ মৌসুমে $BR-103$ ধানের ফলন আশানুরূপ হয়েছে। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মামুনুর রশীদ বলেন, "নমুনা কর্তনের মাধ্যমে এলাকার গড় ফলন নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে জাতীয় উৎপাদন পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষানবিশ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা মাঠপর্যায়ে ধান কর্তন ও ফলন নির্ণয়ের পুরো প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।