নভেম্বর ১২, ২০২৫, ০৪:৫৮ পিএম
ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই 'ইমরান চৌধুরী' নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
হত্যার হুমকি দিয়ে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান পলাতক ছিলেন।
তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রোববার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান। এরপর থেকেই পুলিশ তাকে ধরতে আরও তৎপর হয়।
এদিকে ইমরানের সঙ্গে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে নওফেলও তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত পোস্ট দেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন