বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাল্যবিবাহ প্রতিরোধে:প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয় সভা

মোস্তাফিজুর রহমান

নভেম্বর ২৫, ২০২৫, ০১:৫৫ পিএম

বাল্যবিবাহ প্রতিরোধে:প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয় সভা

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাসভিত্তিক কার্যক্রম, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামহ্ তমাল এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন— প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মতিউর রহমান এবং বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম।এছাড়াও অনুষ্ঠানে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলার আমির মাওলানা ইব্রাহিম হোসেন ও সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সমস্যা সমাধানে প্রশাসন, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এতে বন্যা পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তামূলক উদ্যোগ এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ের করণীয় নির্ধারণ করা হয়।আলোচনা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।