রবিউল এহ্সান রিপন
ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ২১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩টি আসনে মোট ২৪ জন প্রার্থী ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২১ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা:ঠাকুরগাঁও-১ (সদর): এই আসনে ৩ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামীর মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলাম।ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-রানীশংকৈল আংশিক): এই আসনে ১০ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৮ জন। প্রার্থীরা হলেন—বিএনপির ডা. আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াতের মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির মো. নাহিদ রানা এবং সিপিবির মো. সাহাবুদ্দিন আহমেদ।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক): ১১ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০ জন। প্রার্থীরা হলেন—বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমদ, জামায়াতের মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলনের মো. আল আমিন, বিএমজেপির কমলা কান্ত রায়, মুসলিম লীগের এস. এম. খলিলুর রহমান, সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।