বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু হয়েছে নারীসহ দুজনের, আহত ৫

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:৪৬ পিএম

ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু হয়েছে নারীসহ দুজনের, আহত ৫

ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক নারীসহ দুইজনের। সোমবার সন্ধ্যায় সদর ও শৈলকূপা উপজেলায় এই পৃথক ঘটনা ঘটে। এই ঘটনায় বিভিন্ন স্থানে আরও পাঁচজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা আসাদুল ইসলাম (৪৮) এবং শৈলকূপার দামুকদিয়া গ্রামের আন্না খাতুন (৪২)।

ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু হওয়া আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মূলত ধান কাটা শ্রমিক হিসেবে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে কাজ করতে এসেছিলেন। অন্যদিকে শৈলকূপা উপজেলার দামুকদিয়া গ্রামের আনিচুর রহমানের স্ত্রী আন্না খাতুন সন্ধ্যায় বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছেন। 

ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং সেখানে আরও এক নারী আহত হন।একই সময়ে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাঠ ও বাড়ির আঙিনায় থাকা আরও তিন নারী আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় চিকিৎসাধীন এই নারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিহা তাহসিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন অন্য আহত ব্যক্তিরা এখন সুস্থ আছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।