নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৪ এএম
গত ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিরোধীমতের মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একই সময়ে ৭০০ জনকে গুম করা হয়েছে এবং বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ২০ দিনে ১৪০০ জন নিহত ও ৩০ হাজার জন পঙ্গু হয়েছেন।
অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে দেন এবং মাদক ব্যবসায় তদবির না করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন ও পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন