রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

গাজায় হামাস নেতার ছেলেকে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৪ এএম

গাজায় হামাস নেতার ছেলেকে হত্যার চেষ্টা

ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন

গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়ার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে হামাস।

এএফপিকে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, খলিল আল-হাইয়ার সবচেয়ে ছোট জীবিত ছেলে ইজ্জ আল-দিন আল-হাইয়া ও তার প্রয়াত ভাই আজ্জামের পরিবার ভোরের হামলা থেকে বেঁচে গেছেন।

হামাসের মুখপাত্র বাসেম নাইম এই হামলাকে "রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ" বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছেন। রাফায় ড্রোন হামলায় ৩ জন, জাবালিয়ায় ১ জন, আল-শিফা হাসপাতালের কাছে ২ জন ও রাফায় গুলিতে ১ জন নিহত হন।

খলিল আল-হাইয়া এর আগে তার ৪ ছেলেকে হারিয়েছেন।