রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু রংপুরে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:১৮ এএম

নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু রংপুরে

নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

রংপুরে শুরু হয়েছে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব।

দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবু সাইম, পুলিশ সুপার আবু মো. এহসান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর রেঞ্জের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ শরীফুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, এ ধরনের উন্নয়ন প্রোগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ে মেয়েদের ক্রীড়া দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

রংপুর বিভাগে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রথম পর্ব গত আগস্টে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মোট ২৫ জন তরুণ হকি খেলোয়াড় অংশ নিচ্ছেন।