নভেম্বর ২৯, ২০২৬, ০২:২২ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।
দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। হ্যামস্ট্রিং ও কাফ পেশীর চোটের কারণে তাকে ভারতের বিপক্ষে চলমান হোম সিরিজে বিশ্রাম দিয়েছিল নিউজিল্যান্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়া সফরে নিজের ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করার প্রত্যাশায় থাকা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম দলে ও’রুর্কের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার মতে, ইতোমধ্যে শক্তিশালী পেস আক্রমণে ও’রুর্কের অন্তর্ভুক্তি দলকে আরও সমৃদ্ধ করবে।
সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, যা হবে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। এরপর ৪ জানুয়ারি থেকে সিডনিতে চতুর্থ ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে সিরিজ।
টেস্ট সিরিজ শুরুর আগে ৩ ডিসেম্বর থেকে পাঁচ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি হবে ক্যানবেরার মানুকা ওভালে। সেই ম্যাচের জন্য ব্লেয়ার টিকনার, লুই ডেলপোর্ট, মার্ক ফিশার এবং ব্র্যাড শোকে রাখা হয়েছে।
দলে বাদ পড়েছেন জাকারি ফকস, ব্লেয়ার টিকনার, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, জ্যাকব ডাফি, টিম রবিনসন, বেভন জ্যাকবস, জে. ওয়াই. পল, উইল ইয়ং, মিচ হে এবং ব্র্যাড শো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন