নভেম্বর ২৯, ২০২৬, ০১:১৪ এএম
আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বিকালে খবরটি জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।
পোস্টে ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার লিখেছেন, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটে টেস্ট ক্রিকেটের শেষটা কোথায় হবে। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমাকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে জাতীয় দলের সাফল্যের জন্য চেষ্টা করেছি। যারা আমাকে সমর্থন করেছেন, সমালোচনা করেছেন, পাশে থেকেছেন এবং উৎসাহ দিয়েছেন - সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। ২০ বছর আগে লর্ডসে আমার অভিষেকের পর থেকে আমার পাশে থাকা প্রত্যেকের কাছেই আমি চিরকৃতজ্ঞ।
পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক। ফেসবুক পোস্টের বাকি অংশে তিনি লিখেছেন, আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু এবং দেশের সকল ভক্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সকলের দোয়া ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ। ফেব্রুয়ারিতে আমার পাশে থাকবেন। আমার এই পথচলা যেন সুন্দরভাবে শেষ হয়, এজন্য দোয়া করবেন। এই যাত্রা ও অভিজ্ঞতা সবসময় আমার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন