নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫৪ এএম
দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ হয়েছে। সিলেটে সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে। এছাড়া রংপুর, সাভার, নারায়ণগঞ্জ ও পিরোজপুরে বাসে আগুন দেওয়া হয়েছে। নাটরে জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন লাগানো হয়েছে।
রাজশাহী নগরীর খরখরি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় গুলিবর্ষণের কথাও জানা গেছে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেকের বাসায় পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রংপুর নগরীর আরকে রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
সাভারের নবীনগর ও বাইপাইল এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মীদের জড়িত থাকার কথা বলা হয়েছে। বিআরটিসি কাউন্টারের সামনে ভোর ৪টার দিকে একটি বাসে আগুন ধরে যায়। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রোডে চারটি গাড়ি পোড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। পিরোজপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়েছে।
নাটরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন