রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

মোল্লাহাট সেতুতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:৪০ এএম

মোল্লাহাট সেতুতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

সেতুতে মুখোমুখি অবস্থান. ছবি: এআই জেনারেটেড

বাগেরহাটের মোল্লাহাট সেতুর ওপর শনিবার সন্ধ্যার পর বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকেন। তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এই মুহূর্তে দুই পক্ষ সরে গেছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।