রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-সহকারী হেফাজতে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫১ এএম

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-সহকারী হেফাজতে

বাসে আগুন. ছবি: এআই জেনারেটেড

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলন্ত বাসে কেউ গান পাউডার ছুড়ে চলে গেলে তার নিজের জীবনেরও ঝুঁকি থাকে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।