রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০১:০২ এএম

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার জাতীয় পতাকা. ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

আগামী ৭-৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তাঁর। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরটি পুনর্নির্ধারণ করা হবে।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

নতুন করে উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চেয়েছিল বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা ছিল।

বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।