নভেম্বর ২৮, ২০২৬, ১১:২৫ পিএম
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় গ্রামীণ এলাকায় প্রায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় লাখ পরিবার নিরাপদ পানি সরবরাহের স্থাপনা পেয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য-৬ অর্জনে পিকেএসএফের বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।
গাজীপুরের ব্র্যাক-সিডিএমে ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনের কর্মশালায় প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধন করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
প্রকল্প সমন্বয়কারী মো. আবদুল মতীন কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন