শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপি নেতারা

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৫৮ পিএম

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপি নেতারা

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন. ছবি: দিনাজপুর টিভি

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শনিবার উদ্যান ঘুরে দেখেন তারা। আগামী ১ ডিসেম্বর সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দলটি।

১ ডিসেম্বর বেলা ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিজভী।

যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয়ের মাস উপলক্ষে এই কর্মসূচি শুরু হচ্ছে।

সাংবাদিকদের সাথে নেতারা