শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

একজনই রজনীকান্ত, জেলার টুয়ে ফ্যানদের উন্মাদনা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৯:১৬ পিএম

একজনই রজনীকান্ত, জেলার টুয়ে ফ্যানদের উন্মাদনা

সিনেমা হলে উন্মাদনা. ছবি: এআই জেনারেটেড

৭৫ বছর বয়সেও রজনীকান্তের জাদু অটুট। পর্দায় হিরোর চরিত্রে এসে এখনো দর্শকদের মাতিয়ে রাখছেন তিনি। জেলার ও জেলার টুয়ের মাধ্যমে তার অবিশ্বাস্য লেগাসি ধরে রাখা হচ্ছে।

২০০৮ সালে শিবাজি: দ্য বস দেখে রজনীকান্তের ভক্ত হয়েছিলেন অনেকেই। সেই সিনেমায় তার স্টাইল দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর আন্না মালাইয়ের মতো সিনেমা তার সুপারস্টার খ্যাতি আরও বাড়িয়ে দেয়। ১৯৯২ সালে মুক্তি পাওয়া আন্না মালাইয়ে প্রথমবার সুপারস্টার রজনীকান্তের টাইটেল কার্ড ব্যবহার করা হয়।

জেলার মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এখানে রজনীকান্তের চরিত্রের নাম মুথুভেল পান্ডিয়ান, যাকে সবাই টাইগার মুথুভেল পান্ডিয়ান বলে। একদম সাধারণ একজন মানুষ, এখন অবসরে আছেন। পরিবারের সাথে সময় কাটান, ঘরের কাজ করেন, বাজার করেন, নাতির সঙ্গে ভিডিও গেমস খেলেন।

কিন্তু তার ছেলে পুলিশ অফিসার অর্জুন একদিন গায়েব হয়ে যায়। ছেলেকে খুঁজতে গিয়ে মুথুভেল পান্ডিয়ানকে আবার তার পুরনো রূপে ফিরতে হয়। তিনি একসময় জেলের ইনচার্জ ছিলেন। গ্যাংস্টাররা যখন তার শান্ত জীবনকে অশান্ত করতে চায়, তখন তিনি নিজের ভেতরে থাকা শিকারিকে জাগিয়ে তোলেন।

সিনেমাটিতে কমেডি ও অ্যাকশনের প্যারোডি আছে। রজনীকান্ত একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। রাগ উঠলেও তিনি হাসেন। তার সোয়াগ, স্টাইল, বিড়ি ধরানো আর আইকনিক হাসি দর্শকদের মুগ্ধ করে। চারপাশে ধ্বংসযজ্ঞ চলছে, হিরো শুধু চেয়ে দেখছেন, আর এতেই সিনেমা ব্লকবাস্টার।

হুকুম গানটি এখনো অত্যন্ত জনপ্রিয়। হুকুম শুধু একটি গান নয়, এটা রজনীকান্তের স্টারডমের মিউজিক্যাল ম্যানিফেস্টো। মুথুভেল পান্ডিয়ান একসময় তিহার জেলের জেলার ছিলেন। সেখানে তার অনেক গ্যাংস্টারের সাথে বন্ধুত্ব হয়। তিনি শুধু হুকুম করেন, আর কাজ হয়ে যায়।

লন্ডনের সিনেমা হলে দর্শকরা চুপচাপ মনোযোগ দিয়ে সিনেমা দেখেন। কিন্তু জেলার টু দেখার সময় অন্য চিত্র দেখা গেছে। একটু পর পর শীষ, চিৎকার, উদযাপন। সিনেমা হল একটু পর পর স্টেডিয়াম হয়ে যাচ্ছিল।

জেলার টুতে আগের সিনেমার শেষকে নতুন গল্পের কারণ হিসেবে ব্যবহার করা হয়েছে। জেলার ওয়ানে যেমন সম্পূর্ণ একটা গল্প ছিল, জেলার টুতে সেটা নেই। আগের প্রতিপক্ষদের আরও বড় করে আনা হয়েছে। ভারমান থেকে দিলীপ, দিলীপ থেকে কালপাক্স। আগের সিনেমায় কাজ করা উপাদানগুলোর বড় সংস্করণ রাখা হয়েছে।

দ্বিতীয় পর্বের ডার্ক কমেডি ছিল দারুণ। বিশেষ করে মূর্তি গ্যাং। প্রথম ভাগে ছিল মূর্তির জালোয়া। দ্বিতীয় ভাগে গ্যাঞ্জাম বেশি। মুথুভেল পান্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে প্রথম ভাগে একজন, দ্বিতীয় ভাগে কালপাক্স ও তার পুরো পরিবার এসেছে।

জেলারের দলে ক্যামিও দেওয়া তারকার সংখ্যা বেড়েছে। মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ছিলেনই, সাথে এসেছেন হৃতিক রোশান। সবার একটাই কাজ ছিল রজনীকান্তের সাথে হাঁটা আর ফ্রেমের গ্র্যান্ডনেস বাড়ানো। হৃতিক রোশান শিবাজি স্টাইলে সানগ্লাস পরে হেঁটেছেন। কিন্তু যতই ভিলেন থাকুক, যতই ক্যামিও আসুক, সবাইকে ছাপিয়ে গেছেন রজনীকান্ত।

দুই ঘণ্টা ৪৪ মিনিটের এই সিনেমা শুরু হয় রজনীকান্তের হাসি দিয়ে। এরপর একের পর এক হুইসেল মোমেন্ট - রজনীকান্তের এন্ট্রি, ব্রিজে হুকুম দৃশ্য, দিলীপ ফাইন্ড আউট দৃশ্য, ইন্টারভেল ব্লক, তিন তারকার ক্যামিও, জন্মদিন উদযাপন, জেলার কলব্যাক মোমেন্ট, বিল্ডিং ব্লাস্ট দৃশ্য, হৃতিকের এন্ট্রি, পুলিশ স্টেশন দৃশ্য, ক্লাইম্যাক্সে ক্যামিও, রানওয়ে দৃশ্য, রেজোলিউশন দৃশ্য, হ্যাপি এন্ডিং।

জেলার টু পুরোপুরি রজনীকান্ত ফ্যান সার্ভিস। সবাই শুধু তাকেই সার্ভ করেছে। প্রত্যেকটা ক্যামিও এসে জানিয়ে দেয়, যেকোনো সময় তারা তার পাশে আছে। এই জিনিস অন্য কাউকে দিয়ে চেষ্টা করলে কাজ করবে না। কারণ হুকুম টাইগার কা হুকুম।