শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় নভেম্বর

কৃষি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:২৭ পিএম

শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় নভেম্বর

শীতকালীন সবজির ক্ষেত. ছবি: এআই জেনারেটেড

বর্তমানে নভেম্বর মাস, বাংলায় কার্তিক ও অগ্রহায়ণ। এই কার্তিক-অগ্রহায়ণ মাসে কী কী শাকসবজি চাষ করা যায়, কোন উচ্চ ফলনশীল জাত চাষ করলে বেশি ফলন হবে, আর কী পরিচর্যা করলে অল্প জমি থেকে বেশি ফলন পাওয়া যাবে, সেই তালিকা ও পরামর্শ নিয়ে এই প্রতিবেদন।

প্রথমে আলু চাষ। বীজ আলু ম্যানকোজেব ছত্রাকনাশক দিয়ে ভালো করে শোধন করে নেবেন। তারপর জমি ভালো করে চাষ করে লম্বা লম্বা বেড তৈরি করে জমিতে আলু চাষ করবেন। বাসাবাড়িতে ফলের ক্যারেটেও জৈব সার সমৃদ্ধ মাটি ভরে আলু চাষ করতে পারেন। আলু চাষের বর্তমান সময় এখনই।

এরপরে ধনিয়াপাতা বা ধনে চাষ। ধনিয়াপাতার বীজ অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে কোনোকিছুর উপরে ভালো করে ঘষে তারপর সেই বীজ জমিতে বপন করবেন। এতে দ্রুত চারা গজাবে। বর্তমান সময়ে ধনেপাতার দাম অনেক বেশি।

এরপরে শিম চাষ। বর্তমানে শিমের বীজ বপন করার দরকার নেই। তবে যাদের শিম গাছ আছে, তাদের নানা সমস্যা দেখা দেয়, যেমন শিমের ফুল ঝরে পড়া, শিমে জালি পচে যাওয়া। এই সমস্যার সমাধানের বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন।

এরপরে শীতকালীন লাউ চাষ। হাজারি লাউ বা বারি জাতের লাউ চাষ করতে পারেন। একটা বিশেষ পরিচর্যা হলো, সন্ধ্যার একটু আগে পুরুষ ফুল সংগ্রহ করে পাপড়ি আলাদা করে স্ত্রী ফুলের মাথায় পরাগায়ন করুন। এই কাজ করবেন অবশ্যই সন্ধ্যার আগে। এটা করলে একটা জালিও নষ্ট হবে না, প্রত্যেকটি লাউয়ের জালি লাউয়ে পরিণত হবে।

এরপরে শসা চাষ। বাজারে গেলে দেখবেন বর্তমানে শসার দাম অনেক বেশি। তাই লাভবান হতে চাইলে শসা চাষ করতে পারেন। সেক্ষেত্রে মালচিং পদ্ধতি ব্যবহার করবেন, অর্থাৎ গাছটি মাচায় তুলে দিয়ে গাছের গোড়ায় খড়কুটো বা পলিব্যাগ দিয়ে ঢেকে দেবেন। এটা করলে খরচ কম হয়, সার কম লাগে।

এরপরে ফুলকপি চাষ। শুধু ফুলকপি নয়, পাশাপাশি বাঁধাকপিও চাষ করতে পারেন। ফুলকপি ও বাঁধাকপির চাষের পদ্ধতি একই। প্রথমে একটা বীজতলায় সারিবদ্ধভাবে বীজ পুঁতে চারা তৈরি করে নিন। তারপর জমিতে সারিবদ্ধভাবে লাগিয়ে দিন। নিয়মিত সেচ ও সার দিলে খুব অল্প সময়ের ভেতরে ফুলকপি ও বাঁধাকপি বেচতে পারবেন।

এরপরে মুলা চাষ। মুলার সময় মাত্র ৪৫ দিন বা দেড় মাস। জমি ভালো করে চাষ করে হাইব্রিড মুলার বীজ বপন করলে মাত্র ৪৫ দিন বা দেড় মাসের ভেতরেই মুলা বেচতে পারবেন। এক বিঘা জমি থেকে লক্ষ টাকা লাভ হয় মুলা চাষ করে।

এবার একটি তেজপাতা গাছের কথা। বাসাবাড়িতে হালকা ছায়াযুক্ত স্থান থাকলে, এমনকি সূর্যের আলো পৌঁছায় না এমন জায়গাতেও একটি তেজপাতা গাছ রাখতে পারেন। এটা আপনার খরচের মাত্রা অনেকটাই কমিয়ে দেবে।

এরপরে পেঁয়াজ চাষ ও রসুন চাষ। বর্তমানে কার্তিক-অগ্রহায়ণ মাস বা নভেম্বর মাস পেঁয়াজ ও আগাম রসুন চাষের উপযুক্ত সময়। দুই ধরনের পেঁয়াজ আছে, একটা কাঠ পেঁয়াজ, আরেকটা পেঁয়াজের কলি বা কালি। যেকোনো একটা চাষ করতে পারেন, দুটোই লাভজনক।

এরপরে বেগুন চাষ। মিন্টু, বাহার, মানিক, রতন বা বারি জাতের বেগুন চাষ করতে পারেন। বেগুনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, সেটা পোকা লাগা। কোনো কীটনাশক না দিয়েই পোকা দমন করা যায়। গাছে অতিরিক্ত পাতা হলে বয়স্ক পাতাগুলো হাতের সাহায্যে ছাঁটাই করবেন। এটা করলে পোকার মাত্রা গাছ থেকে অনেকাংশে কমে যায়। অবশ্যই নিয়মিত সেচ ও সার দিন।

এরপরে টমেটো চাষ। আগাম টমেটো বাজারে বেশি দামে বেচতে চাইলে এই নভেম্বর মাসই উপযুক্ত সময় টমেটোর বীজ বপন করার। আলাদা জায়গায় চারা তৈরি করে তারপর জমিতে লাগাবেন। সেক্ষেত্রে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন, খরচ কম লাভ বেশি।

এরপরে বরবটি চাষ। শীতকালীন বরবটির ফলন বেশি হয়, বাজারমূল্য থাকে বেশ ভালো। দুটি পরিচর্যা করতে হবে, একটা প্রত্যেকটি ডগার মাথা ছাঁটাই করবেন, আরেকটা ডগার মাথাগুলো একটির সাথে আরেকটি পেঁচিয়ে গেলে আলাদা করে দেবেন। এই দুটি কাজ করলে বরবটির ফলন অনেক গুণ বেড়ে যায়।

বরবটির পরে লতিরাজ কচু চাষ। যে কচুর লম্বা লম্বা লতা তৈরি হয়, গাছের গোড়া থেকে লতি বের হয়, সেই লতিরাজ কচু চাষ করতে পারেন। জমি নিচু হলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে সেচ দিতে হয়, সার দিতে হয়। তাই নিচু জমি বাছাই করুন।

এরপরে পুঁইশাক চাষ। পুঁইশাকের লতা লাগালেও হয়, আবার পুঁইশাকে যে পাকা বীজ থাকে সেটাও লাগাতে পারেন। পুঁইশাকের লাভ হলো এটা দীর্ঘদিন ধরে, সারা বছর ধরেই খাওয়া যায়।

করলা চাষ। শীতকালীন করলার সবচেয়ে সুবিধা হলো এখানে খরচ একেবারেই কম। শীতের সময় গাছে পোকা লাগে না, গাছে পাতা কোঁকড়ানোর সমস্যাও কম হয়। তাই গুটি করলা চাষ না করে লম্বা করলা চাষ করবেন।

এরপরে লালশাক চাষ অথবা সবুজ শাক চাষ। তবে লালশাক চাষ অধিক লাভজনক। জমি ভালো করে চাষ করে বীজ দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রেখে জমিতে বপন করুন, অল্পদিনেই লালশাক বেচতে পারবেন।

এরপরে কলমিলতা। এটা চাষের দরকার নেই। জমির আলের পাশে কয়েকটা থোকা থোকা করে লাগিয়ে রাখবেন। কোনো সেচ ও সার দেওয়া লাগবে না, এমনিতেই হয়ে যাবে।

এরপরে মরিচ চাষ। মরিচ সারা বছর চাষ করা গেলেও বর্তমান সময়ে মরিচের কেজি হাজার টাকা পার হয়ে যায়। তাই অধিক দামে বেচতে চাইলে মরিচ এখনই চাষ করুন। মরিচ গাছের এই সময়ের বড় সমস্যা হলো গাছের ফুল ঝরে পড়া। গাছের গোড়ায় মাটি শুষ্ক থাকে, মাটির ভেতরে রস থাকে না। তাই মরিচের চারা লাগিয়ে অবশ্যই সেচ দেবেন, তাহলে মরিচের ফলন বাড়বে।

এরপরে পেঁপে চাষ। গ্রিন লেডি, রেড লেডি বা শাহি জাতের পেঁপে চাষ করতে হবে। গাছ বড় হলে, পেঁপে ধরতে শুরু করলে গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে দেবেন। আরেকটা কাজ হলো গাছের গোড়ায় শক্ত লাঠি পুঁতে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবেন। এই দুটি কাজ করলে পেঁপের আকার বেশ বড় হয়, ওজনেও ভারী হয়।

এরপরে মিষ্টিকুমড়া চাষ। হাইব্রিড জাতের মিষ্টিকুমড়া চাষ করবেন, মাত্র এক মাসের ভেতরেই গাছে মিষ্টিকুমড়া ধরতে শুরু করবে। মিষ্টিকুমড়া মাটির উপরেও হয়, মাচার উপরেও হয়। মাটির উপরে চাষ করলে গাছে লতা শুরু করলে লতার মাথা কেটে দেবেন। এটা করলে পাতার গোড়া থেকে দ্রুত স্ত্রী ফুল আসে। অবশ্যই পরাগায়ন করবেন, তাহলে প্রত্যেকটি মিষ্টিকুমড়ায় পরিণত হবে।

এরপরে ঢেঁড়স বা ভেন্ডি চাষ। ঢেঁড়স চাষের বড় অসুবিধা হলো প্রতিদিন বিক্রি করতে হয়। যাদের পর্যাপ্ত সময় আছে তারা ভেন্ডি বা ঢেঁড়স অল্প জমিতে চাষ করতে পারেন।

এরপরে গাজর চাষ। বর্তমান সময়ে গাজরের জমি প্রস্তুত করা হচ্ছে। ভালো করে জমি চাষ দিয়ে উঁচু বেড তৈরি করে সেখানে গাজরের বীজ বপন করুন, তাহলে দেখবেন গাজরের আকার বেশ বড় হবে।