নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৪৭ পিএম
দিনাজপুর : ২৮ নভেম্বর শনিবার সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) এর আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস, দি নেদারল্যান্ডস এর অর্থায়নে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রতিবন্ধী বান্ধব সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রণয়ন ও প্রচারে সাংবাদিকবৃন্দের করণীয় শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সূচনা বক্তব্য রাখেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ হালিমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন সিডিডি’র প্রজেক্ট অফিস দিনাজপুরের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়। প্রকল্প সম্পর্কে উপস্থাপন এবং প্রতিবন্ধী বান্ধব সংবেদনশীল শব্দ চয়ন বিষয় নিয়ে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেবদত্ত রায়। প্রশিক্ষণের উপর বিস্তারিত আলোচনা করেন কাম টু ওয়ার্ক এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক। প্রতিবন্ধীতা ও প্রতিবন্ধী মানুষের অধিকার এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কে উপস্থাপনা করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দিনাজপুরের তামজিদা পারভীন সীমা। প্রশিক্ষণে আয়োজকরা প্রকল্প সম্পর্কে ও প্রতিবন্ধীতা বান্ধব সংবেদনশীল শব্দচয়ন সহ প্রতিবন্ধীতা ও প্রতিবন্ধী মানুষের অধিকার এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। দলীয় কাজ উপস্থাপনা করেন সাংবাদিক বিপুল কুমার সানি, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ আনিস হোসেন দুলাল, এমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরিয়ার হিরু, কঙ্কন কর্মকার, কাশী কুমার দাস, মোর্শেদুর রহমান ও রুস্তম আলী মন্ডল। সাংবাদিকদের পক্ষে বক্তারা বলেন, সারাবিশ্বে ১৩০ কোটি মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী রয়েছে। প্রতিবন্ধীতা বিষয়ে আমাদের সমাজে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তা সকলের সহযোগিতায় অভারকাম করতে হবে। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে শ্রুতি মধুর, ভাষা ব্যবহার করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা আইন ও অধিকার সম্বন্ধে তাদেরকে সচেতন করতে হবে পাশাপাশি ইশারা ভাষার প্রচলন করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার নুরে সামসুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিডি দিনাজপুর অফিসের মনিটরিং অফিসার কৃষ্ণ কান্ত রায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন