শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন দিনাজপুরে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৪:২৮ পিএম

সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন দিনাজপুরে

পেনশন মেলার উদ্বোধন. ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ৬০ বছরের কম বয়সী নাগরিকরা সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ব্যবস্থায় যুক্ত হলে সাধারণ মানুষ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

মেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থার সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মেলায় আগতরা স্টলগুলো থেকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার নিয়ম ও সুবিধা সম্পর্কে জানতে পারছেন।