বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
গ্রেফতারের খবর

নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সাহাজুল ইসলাম গ্রেফতার

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২৬, ২০২৬, ০২:৪৭ পিএম

নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সাহাজুল ইসলাম গ্রেফতার

গ্রেফতারকৃত সাহাজুল ইসলাম। ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাহাজুল ইসলাম (৫২) কুশদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের হিলিরডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাজুল ইসলাম উপজেলার কুশদহ মণ্ডলপাড়া গ্রামের মৃত নুর আলী মণ্ডল ও মৃত কুলসুমা বিবির ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কুশদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।