বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
গ্রেফতারের খবর

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২৬, ২০২৬, ১২:০১ পিএম

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত মাসুদ রানা। ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের চৌরাপুকুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মাসুদ রানা (৪৯) উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দেওগা কুন্দন গ্রামের মৃত ওয়াকিল উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।