বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
দিনাজপুরের খবর

নবাবগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২৬, ২০২৬, ১২:০০ এএম

নবাবগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নবাবগঞ্জে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, আর প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সমাজসেবক ইউনুস আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষাজীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার ভিত্তি। এই ভিত্তি যত শক্ত হবে, সামনের ধাপগুলোতে এগিয়ে যাওয়া তত সহজ হবে।

তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না। সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাটাই একজন শিক্ষার্থীর আসল সাফল্য।

বক্তারা আরও বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধরে রাখতে পারলে জীবনের প্রতিটি ধাপে সফল হওয়া সম্ভব। বিদায়ী শিক্ষার্থীদের এসব গুণ ধরে রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।