বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

৫১৭ নারীর লাভনি নাচে রেকর্ড ইথার

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১১:০৭ পিএম

৫১৭ নারীর লাভনি নাচে রেকর্ড ইথার

ঐতিহ্যবাহী সাজে নারীদের নাচ

মুক্তির আগেই রেকর্ডের খাতায় নাম লেখাল শ্রদ্ধা কাপুরের নতুন ছবি ইথা। ছবির প্রথম গানের হুক স্টেপে ৫১৭ নারীর একসঙ্গে লাভনি নাচ জায়গা পেয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুনের জিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই রেকর্ড গড়া হয়। এক মিনিট ধরে একই তালে নাচেন ৫১৭ জন নারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর, পরিচালক লক্ষ্মণ উতেকর ও সহপ্রযোজক করিশমা শর্মা।

ছবির প্রথম গান জি জি রে জি প্রকাশিত হয় ১৭ নভেম্বর। গানটির সুর করেছেন অজয়-অতুল, গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও অজয় গোগাভালে। গানটিতে লাভনি পরিবেশন করেছেন শ্রদ্ধা নিজেই।

জীবনীমূলক এই ছবিতে মারাঠি তামাশা ও লাভনি কিংবদন্তি ভিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। ম্যাডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশনসের ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর।

শুক্রবার (৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইথা।