নভেম্বর ২৫, ২০২৬, ১০:২৬ পিএম
বৈজ্ঞানিক গবেষণায় এআই এজেন্টদের প্রশিক্ষণের জন্য বাস্তব গবেষণাগারের মাপজোক দিয়েই ভার্চুয়াল পরিবেশ বানাচ্ছে লিশ বায়োসায়েন্সেস। প্রতিষ্ঠানটি ১ কোটি ১০ লাখ ডলার তহবিল পেয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি থেকে এই তহবিলের ঘোষণা দেয় লিশ বায়োসায়েন্সেস। রাউন্ডে যৌথ নেতৃত্ব দিয়েছে ইনোভেশন এন্ডেভার্স ও ইনসাইট পার্টনার্স। অর্থ যাবে পরীক্ষামূলক তথ্য উৎপাদন বাড়ানো ও প্রশিক্ষণ-মূল্যায়ন পরিবেশ সম্প্রসারণে, শুরুতে রসায়ন ও জীববিজ্ঞানে।
প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় গবেষণাগারে কোন অণু কোন প্রোটিনের সঙ্গে কতটা আটকায়, তা মাপা হয়। তাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬৩ লাখ অণু নিয়ে ৪ হাজার ৪০০ কোটির বেশি পরিমাপ জমা হয়েছে প্রায় ১ হাজার ২০০ প্রোটিনের ওপর।
অক্টোবরে তারা "মিনোস" নামে ভার্চুয়াল গবেষণা পরিবেশ চালু করে - বাস্তব মাপজোকের ওপর দাঁড়ানো এই পরিবেশে এআই এজেন্ট বারবার পরীক্ষা চালিয়ে শিখতে পারে। ছয় সপ্তাহে এজেন্টরা প্রায় ১ লাখ স্বতন্ত্র পরীক্ষা-ক্রম সম্পন্ন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন অর্থে প্রোটিন-অণুর বন্ধনের বাইরে আরও ধরনের জৈবিক পরীক্ষায় পরিবেশটি সম্প্রসারণের পরিকল্পনা জানিয়েছে লিশ বায়োসায়েন্সেস।
তথ্যসূত্র: বিজনেস ওয়্যার ও পালসটু

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন