বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

৩ কোটি ২০ লাখ ডলার তহবিল পেল এইডেনএআই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৪১ পিএম

৩ কোটি ২০ লাখ ডলার তহবিল পেল এইডেনএআই

অফিসে দলগত কাজের দৃশ্য | ছবি: সংগৃহীত

বড় প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে বাস্তবে এআই ব্যবহারে নিতে কাজ করে এইডেনএআই। এবার প্রতিষ্ঠানটি ৩ কোটি ২০ লাখ ডলার তহবিল পেয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিরিজ এ রাউন্ডে এই বিনিয়োগের ঘোষণা দেয় এইডেনএআই। রাউন্ডে নেতৃত্ব দিয়েছে ভারতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এ৯১ পার্টনার্স। এটি প্রতিষ্ঠানটির প্রথম প্রাতিষ্ঠানিক তহবিল সংগ্রহ।

২০২৩ সালে প্রতিষ্ঠিত এইডেনএআইয়ের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে; কর্মীদের বড় অংশ ভারতের হায়দরাবাদে। ছয় দেশে ৫০০ জনের বেশি কর্মী নিয়ে বীমা, আর্থিক সেবা ও স্বাস্থ্য খাতের ৩০টির বেশি বড় প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে তারা। তাদের এআই বিল্ডার প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানগুলো নিজেদের বিদ্যমান সিস্টেমের মধ্যেই এআই এজেন্ট বানাতে ও চালাতে পারে।

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শ্রীনিবাস কামাদি ইনফোসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

নতুন অর্থে প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি বিল্ডার একাডেমির মাধ্যমে ২০২৭ সালের শেষ নাগাদ ১ হাজারের বেশি এআই প্রকৌশলীর দল গড়ার পরিকল্পনা জানিয়েছে এইডেনএআই।

তথ্যসূত্র: পিআর নিউজওয়্যার ও ইকোনমিক টাইমস