বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

যশ রাজের মিউজিক্যাল ছবিতে সারা অর্জুন

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৪২ পিএম

যশ রাজের মিউজিক্যাল ছবিতে সারা অর্জুন

নতুন ছবির প্রধান ভূমিকায়

ধুরন্ধর ছবি দিয়ে আলোচনায় আসা তরুণ অভিনেত্রী সারা অর্জুন এবার যশ রাজ ফিল্মসের ছবিতে। নামহীন একটি মিউজিক্যাল প্রেমের গল্পে প্রধান ভূমিকায় থাকছেন তিনি, পরিচালক মনীশ শর্মা।

বুধবার (২৫ নভেম্বর) মিড-ডের প্রতিবেদনের বরাতে এই খবর জানিয়েছে বলিউড হাঙ্গামা ও এনডিটিভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে এটাই সারা অর্জুনের প্রথম ছবি।

প্রতিবেদন অনুযায়ী, ছবিটিতে থাকছে আটটি গান, গল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংগীত বড় ভূমিকা রাখবে। ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আগামী জানুয়ারিতে পাঞ্জাবে শুরু হবে শুটিং।

সূত্র মিড-ডেকে বলেছে, সারার পরের ছবি যশ রাজের সঙ্গে একটি প্রেমের গল্প। প্রি-প্রোডাকশন চলছে, জানুয়ারিতে পাঞ্জাবে শুটিং শুরু করবেন তিনি।

ছবিতে সারা অর্জুনের সঙ্গে থাকছেন অমব্রিশ ভার্মা, যিনি সাপনে বনাম এভরিওয়ান সিরিজের জন্য পরিচিত। বাকি শিল্পীদের নাম এখনো জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

মনীশ শর্মা সর্বশেষ পরিচালনা করেছেন টাইগার ৩। ব্যান্ড বাজা বারাত ও শুদ্ধ দেশি রোমান্সের মতো প্রেমের ছবির জন্যও তিনি পরিচিত। তবে যশ রাজ ফিল্মস এখনো আনুষ্ঠানিকভাবে ছবিটি বা সারা অর্জুনের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেনি।