বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

কিং ট্রেলারের দৈর্ঘ্য সাড়ে তিন মিনিট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৫৯ পিএম

কিং ট্রেলারের দৈর্ঘ্য সাড়ে তিন মিনিট

কিং ছবির টিজারের লুক

শাহরুখ খানের নতুন ছবি কিংয়ের ট্রেলার সম্পাদনার শেষ ধাপে রয়েছে। ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারের দৈর্ঘ্য হবে তিন থেকে সাড়ে তিন মিনিট।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশন দৃশ্য, বাণিজ্যিক গান ও বড় পরিসরের উপস্থাপনা থাকছে ট্রেলারে। তবে ট্রেলার মুক্তির তারিখ নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।

এর আগে ভ্যারাইটি ইন্ডিয়ার আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে ট্রেলারটি। ছবি মুক্তির মাত্র ১০ দিন আগে ট্রেলার প্রকাশের এই পরিকল্পনা বলিউডের প্রচলিত প্রচারণার ধারা থেকে আলাদা।

ছবিতে অনেক চরিত্র ও একাধিক গল্পের ধারা রয়েছে, যেগুলো ট্রেলারে পরিচয় করিয়ে দিতে চান নির্মাতারা। ফলে চূড়ান্ত দৈর্ঘ্য কিছুটা বদলাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রটি বলেছে, ট্রেলারটি পূর্ণাঙ্গ বিনোদনের প্যাকেজ। এতে অ্যাকশন, বাণিজ্যিক গান ও বড় পরিসর সবই আছে। তবে গল্পের মূল রহস্য ট্রেলারে ফাঁস করা হচ্ছে না।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন। এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার, বাবার সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন তিনি।

২০২৩ সালের পাঠান ও জওয়ানের পর এটাই শাহরুখ খানের বড় অ্যাকশন ছবি। ২ নভেম্বর তাঁর জন্মদিনে ছবির প্রথম গান তু মিল যায়ে প্রকাশিত হয়েছিল, যেখানে তাঁর সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন।