বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মাইলি সাইরাস বিয়ে করলেন পাম স্প্রিংসে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০৭ পিএম

মাইলি সাইরাস বিয়ে করলেন পাম স্প্রিংসে

প্রিমিয়ারে তারকা জুটির হাসিমুখ

মার্কিন পপতারকা মাইলি সাইরাস বিয়ে করেছেন সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাম স্প্রিংসে অনুষ্ঠিত হয়েছে এই বিয়ে।

শনিবার (২১ নভেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছে এন্টারটেইনমেন্ট টুনাইট। এর আগে বিনোদন সাময়িকী টিএমজেড জানিয়েছিল, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এই জুটির বিয়ে হতে পারে।

৩৩ বছর বয়সী সাইরাস ও ২৮ বছর বয়সী মোরান্ডোর পরিচয় ২০২১ সালে একটি ব্লাইন্ড ডেটে। ২০২৩ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিচয়ের কথা জানিয়েছিলেন গায়িকা নিজেই।

পরিচয়ের পর একসঙ্গে কাজও করেছেন দুজন। সাইরাসের এন্ডলেস সামার ভ্যাকেশন ও সামথিং বিউটিফুল অ্যালবামে যুক্ত ছিলেন মোরান্ডো।

২০২৫ সালের ডিসেম্বরে এই জুটির বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ ছবির প্রিমিয়ারে বাম হাতের অনামিকায় আংটি পরে মোরান্ডোকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সাইরাস। ছবিটির ড্রিম অ্যাজ ওয়ান গানটিও গেয়েছেন তিনি। পরদিন বাগ্‌দানের খবর নিশ্চিত করে পিপল সাময়িকী।

দুই সপ্তাহের বেশি সময় পর ইউএস উইকলি জানায়, প্রথাগত বড় আয়োজনের বদলে সংক্ষিপ্ত পরিসরে বিয়ের কথা ভাবছিলেন এই জুটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাময়িকীটিকে বলেন, মাইলি এখন সত্যিই খুশি, খুব ভালো ও প্রশান্ত জায়গায় আছেন। আরেকটি বিয়ের আয়োজন নিয়ে তিনি খুব একটা আগ্রহী নন।