বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নীলফামারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের আলোচনা সভা

শহিদুল ইসলাম

নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৬ পিএম

নীলফামারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের আলোচনা সভা

নীলফামারীতে ইমামদের আলোচনা সভা

নীলফামারীতে ‍‍`সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের ভূমিকা‍‍` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা মডেল মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মোর্শেদ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য রক্ষায় ইমামদের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, জুমার খুতবা ও মসজিদভিত্তিক আলোচনার মাধ্যমে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।

বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমাম-খতিবদের প্রতি আহ্বান জানান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী। সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।