শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
আইন ও বিচার

নীলফামারী জেলা জজ আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শহিদুল ইসলাম

নভেম্বর ১৪, ২০২৬, ০৩:২১ পিএম

নীলফামারী জেলা জজ আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে নীলফামারী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুনের সভাপতিত্বে উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

সভায় বক্তারা বলেন, আইনের শাসন সুদৃঢ় করতে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিকল্প নেই। মাঠপর্যায়ের নানা প্রতিবন্ধকতা দূর করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে নিয়মিত এ ধরনের কনফারেন্স আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের ম্যাজিস্ট্রেটরা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, সিআইডি ও নীলফামারী জেনারেল হাসপাতালের দায়িত্বশীল প্রতিনিধিরা। আলোচনা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সেবার মান বাড়াতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।