বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২৫, ২০২৬, ০৫:১৭ পিএম

নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নবাবগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের জহির রায়হান ওরফে জীবন (২২) ও সাব্বির মিয়া (২০)। তারা দুজনই জাহেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নবাবগঞ্জ থানার এসআই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ডাংশেরঘাট গ্রামের হুমায়ুনের ইউক্যালিপটাস বাগানের পশ্চিম পাশে একটি বটগাছের নিচে অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।