বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
সেঞ্চুরিয়ন টেস্ট

ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশের ৫০তম পরাজয়, শীর্ষে কোন দল

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:২১ পিএম

ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশের ৫০তম পরাজয়, শীর্ষে কোন দল

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে বাংলাদেশ হেরে গেল সেঞ্চুরিয়ন টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে দলটি; প্রথম ইনিংসে ৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়ে এই পরাজয়ে এক অবাঞ্ছিত মাইলফলকে নাম লিখিয়েছে বাংলাদেশ।

নিজেদের ১৬৬তম টেস্টে এসে ইনিংস ব্যবধানে ৫০তম হার দেখল বাংলাদেশ। ২০০১ সালের ১৯ এপ্রিল বুলাওয়ে টেস্টে ইনিংস ও ৩২ রানে প্রথম হার দেখেছিল তারা।

শুধু দক্ষিণ আফ্রিকার কাছে সর্বোচ্চ দশমবার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার এই লজ্জা পেয়েছে তারা এবং নিউজিল্যান্ডের কাছে আটবার।

টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে সবচেয়ে বেশি ৬৬ বার হেরেছে ইংল্যান্ড। বাংলাদেশের মতোই ৫০ বার ইনিংসে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড। পাশাপাশি ৪৯ ও ৪৭টি টেস্টে ইনিংস ব্যবধানে হেরে চার ও পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

তবে ইনিংস ব্যবধানে শতকরা হারে বাংলাদেশ আছে দুই নম্বরে, ৩০ দশমিক ১২ শতাংশ হারে। ১৩ ম্যাচে চারটি হারে ৩০ দশমিক ৭৭ শতাংশ নিয়ে সবার উপরে রয়েছে আয়ারল্যান্ড।

ইংল্যান্ড সবচেয়ে বেশি এক হাজার ১০০ ম্যাচ খেলার কারণে তাদের ইনিংস ব্যবধানে হারের সংখ্যাও বেশি। তবে শতকরা হারে ৬ দশমিক ০০ শতাংশ নিয়ে তারা ১১তম স্থানে রয়েছে।