বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

১০ কোটি ডলারের বেশি তহবিল পেল অ্যাভিসেনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৯:১০ পিএম

১০ কোটি ডলারের বেশি তহবিল পেল অ্যাভিসেনা

সার্ভার রুমের দৃশ্য | ছবি: সংগৃহীত

এআই ডেটা সেন্টারে চিপ থেকে চিপে তথ্য পাঠানোর নতুন প্রযুক্তি নিয়ে এগোচ্ছে মার্কিন স্টার্টআপ অ্যাভিসেনা। লেজার ছাড়া মাইক্রোএলইডি আলো দিয়ে তথ্য পাঠানোর এই প্রযুক্তি বাজারে আনতে ১০ কোটি ডলারের বেশি তহবিল পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সানিভেলে সদর দপ্তর থেকে সিরিজ সি রাউন্ডে এই তহবিলের ঘোষণা দেয় অ্যাভিসেনা। ইন্টারভেস্টের নেতৃত্বে রাউন্ডে টাইগার গ্লোবাল, সারবেরাস ক্যাপিটাল, এসকে হাইনিক্স ভেঞ্চারস, স্যামসাং ক্যাটালিস্ট ফান্ড ও এএমডি ভেঞ্চারসসহ আরও অনেকে বিনিয়োগ করেছে।

তাদের লাইটবান্ডল প্রযুক্তিতে ঘন সারির মাইক্রোএলইডি থেকে আলো মাল্টিকোর ফাইবার দিয়ে পৌঁছায় সিলিকন ফটোডিটেক্টরে। এতে এআই অ্যাক্সিলারেটর, মেমরি ও সুইচের মধ্যে কম শক্তি খরচে ও কম বিলম্বে বিপুল তথ্য আদান-প্রদান সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগস্ট থেকে প্রতি সেকেন্ডে ১ টেরাবিট গতির মূল্যায়ন কিট গ্রাহকদের কাছে পাঠাচ্ছে অ্যাভিসেনা। প্রথম বাণিজ্যিক পণ্য ২০২৭ সালে বাজারে আনার লক্ষ্য তাদের।

তহবিলের সঙ্গে নেতৃত্বেও বদল এসেছে - মার্কো চিসারির স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহী হচ্ছেন কেভিন পোপ।

তথ্যসূত্র: বিজনেস ওয়্যার ও ফটোনিকস