বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

১০ কোটি ডলারের বেশি অর্থায়ন পেল হারবিঞ্জার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

১০ কোটি ডলারের বেশি অর্থায়ন পেল হারবিঞ্জার

বৈদ্যুতিক ট্রাকের দৃশ্য | ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক ট্রাক নির্মাতা মার্কিন স্টার্টআপ হারবিঞ্জার ১০ কোটি ডলারের বেশি নতুন অর্থায়ন পেয়েছে। উৎপাদন বাড়ানো ও বড় অর্ডার সরবরাহে এই অর্থ কাজে লাগবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানিটি এই অর্থায়ন চুক্তির ঘোষণা দেয়। পামার লাকির সহ-প্রতিষ্ঠিত এরেবর ব্যাংক থেকে এসেছে সিনিয়র ঋণ, আর পাইনগ্রোভ ভেঞ্চার পার্টনার্স দিয়েছে কনভার্টিবল নোট। এরেবর এখন হারবিঞ্জারের প্রধান ব্যাংকিং অংশীদার।

তিন সপ্তাহেরও কম সময় আগে হারবিঞ্জার সিরিজ ডি রাউন্ডে ২৪ কোটি ডলার তহবিল তুলেছিল। দুই অর্থায়ন মিলিয়ে কোম্পানিটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী হলো।

ক্যালিফোর্নিয়ার গার্ডেন গ্রোভভিত্তিক কোম্পানিটি মাঝারি মাত্রার বৈদ্যুতিক ও হাইব্রিড ট্রাকের পাশাপাশি ব্যাটারি, ড্রাইভট্রেন, শক্তি সঞ্চয় ও স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি বানায়। ফেডএক্সের কাছ থেকে ৩০ কোটি ডলারের বেশি মূল্যের ২ হাজার বৈদ্যুতিক ট্রাকের অর্ডার পেয়েছে তারা; সরবরাহ শেষ হবে ২০২৭ সালের শেষ নাগাদ।

চলতি বছর কোম্পানিটি প্রায় ৪০০ নতুন কর্মী নিয়োগ দিয়েছে, যাদের বেশিরভাগই অরেঞ্জ কাউন্টির সদর দপ্তরে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ