বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

এআই দিয়ে সাইবার হামলায় যুক্তরাজ্যের সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৪ পিএম

এআই দিয়ে সাইবার হামলায় যুক্তরাজ্যের সতর্কতা

সাইবার নিরাপত্তার দৃশ্য | ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালানো সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। হামলাকারীরা নিরাপত্তা পরীক্ষার জন্য তৈরি এআই টুলই আক্রমণে ব্যবহার করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এনসিএসসি তাদের ব্লগে নতুন নির্দেশনা প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে একাধিক খাতের প্রতিষ্ঠান এ ধরনের হামলার শিকার হওয়ার খবর দিচ্ছে। কিছু ক্ষেত্রে সেবা বন্ধ হয়ে গেছে বা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে।

এনসিএসসি বলেছে, কাজে লাগানো দুর্বলতাগুলো নতুন কিছু নয় - ফাঁস হওয়া বা ডিফল্ট পাসওয়ার্ড, এপিআইয়ের ত্রুটি ও ভুল কনফিগারেশনের মতো পুরোনো ঘাটতি। বদলেছে শুধু গতি ও পরিধি। সস্তা ওপেন মডেল আর অবৈধ এপিআই বিক্রেতাদের সাহায্যে কম খরচে দ্রুত ও একটানা হামলা চালানো যাচ্ছে; দুর্বলতা খুঁজে অনুপ্রবেশে সময় লাগছে মাত্র কয়েক মিনিট।

এই ধরনের টুলের মধ্যে সবচেয়ে পরিচিত আরটেক্স, যা মূলত অনুমোদিত নিরাপত্তা পরীক্ষার (রেড টিমিং) জন্য তৈরি। একটি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠানের হিসাবে, বিশ্বজুড়ে ১০ হাজার ৮৪৮টি সেবায় এ ধরনের ফ্রেমওয়ার্ক চলমান রয়েছে।

সংস্থাটি প্রতিষ্ঠানগুলোর জন্য আট দফা প্রতিরক্ষা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেটমুখী সম্পদের তালিকা হালনাগাদ রাখা, দুর্বলতা দ্রুত ঠিক করা এবং এপিআই পর্যায়ে অনুরোধের সীমা বেঁধে দেওয়া।

তথ্যসূত্র: এনসিএসসি ও ইনফোসিকিউরিটি ম্যাগাজিন