বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মদিনার ব্যাকুলতায় ‘আমার মনের বাসনা’

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৩ পিএম

মদিনার ব্যাকুলতায় ‘আমার মনের বাসনা’

মদিনা জিয়ারতের ব্যাকুল গান

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও পবিত্র মদিনা জিয়ারতের ব্যাকুলতা নিয়ে প্রকাশিত হয়েছে ইনান মাহমুদের নতুন নাশিদ আমার মনের বাসনা। মুক্তির পর থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে গানটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল মাহমুদ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাশিদটি। এরই মধ্যে গানটির ভিউ অতিক্রম করেছে ৪ লাখ ২৯ হাজার, লাইক পেয়েছে প্রায় ২ হাজার।

গানের কথায় শিল্পী নিজেকে নবীর প্রেমে দিওয়ানা এক অসহায় কাঙ্গাল হিসেবে তুলে ধরেছেন। মনের সব বেদনা ও যাতনা দূর করতে সোনার মদিনায় ছুটে যেতে চান তিনি, রওজা পাকে সালাম জানানোর তীব্র আকুতি ফুটে উঠেছে পুরো গানজুড়ে।

নাশিদটির কথা ও সুর বিন ইয়ামিন মোস্তফার। সাউন্ড ডিজাইন করেছেন ফয়জুল্লাহ ফয়জান, গ্রাফিক্সে সবুজ আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন তরিকুল ইসলাম রায়হান, প্রযোজনায় আনোয়ার শাহ। অডিও ও ভিডিও লেবেল আল মাহমুদ স্টুডিও।